• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ণ
হিজলায় ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সভা অনুশ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১ টার সময় উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যেগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদারের বাড়ির উঠানে এ সভা করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার।কর্মী সভায় উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক শাহেআলম বেপারী,সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আরিফ প্যাদা,প্রচার সম্পাদক আমির হোসেন বাগা,বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারন সম্পাদক আবদুল হামিদ,জেলা ছাত্রদলের সহ সভাপতি আরমান হোসেন ইমন হাওলাদার,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহাজালার রাজিব,আতিকুর রহমান নেছার,আল মামুন,জিসান দেওয়ান,নাজমুল হোসেন,ইমাম হোসেন,উপজেলা যুবদলের নেতা নেহাল হোসেন,রাসেল সিকদার প্রর্মূখ।উপজেলা ছাত্রদলের আহকায়ক মহসিন সিকদার তার বক্তবে বলেন আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে হিজলা উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদলের পূণার্ঙ্গ কমিটি গঠন করা হবে।এরই ধারাবাহিকতায় বিভিন্ন যড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা সফল করতে সক্ষম হয়েছি।