• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১, ১৩:৫৭ অপরাহ্ণ
ভোলা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

এম ইসমাইল, ভেলা সদর

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ রবিবার ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, ভোলায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে ও জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলার সঞ্চালনায় নভেম্বর/২০২১ইং মাসের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ভোলায় ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সকলকে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানান। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কে সামনে রেখে সবাইকে পেশাদার আচরণ করে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় বেস্ট অফিসার ইনচার্জ জনাব মোঃ মনির হোসেন মিয়া, অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানা, ভোলা সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ রাসেলুর রহমান, সকল থানার অফিসার ইনচার্জগন, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।