• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রুপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১, ০৯:২০ পূর্বাহ্ণ
রুপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ মামলা

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। মূমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রূপগঞ্জ থানায় মামলাটি করেন কন্যা শিশুটির বাবা। তবে এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারনি।
মামলায় বলা হয়, উপজেলার কালাদীন লস্কারবাড়ীরটেক এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে এবার তার মেয়ে ৩য় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হাটাবর সিটি মার্কেটের সামনে যায় তার মেয়ে ও তার স্ত্রীর বড় ভাইয়ের (সমন্ধি) ৭ বছর বয়সী মেয়ে। ওই সময় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি তাদের মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মার্কেটের পার্শ্ববর্তী একটি ঘরের পিছনে নিয়ে যাওয়ার পথে তার সমন্ধির মেয়ে অজ্ঞাতনামা এক জনের হাতে কামড় দিয়া দৌড়ে তাদের বাড়ির দিকে চলে যায় কিন্তু বাদীর শিশু কন্যাকে অজ্ঞাতনামা আসামীরা মুখ চাপিয়া ধরে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ধর্ষন করে পালিয়ে যায়।

মামলায় আরও বলা হয়, বাদীর সুমন্ধির মেয়ে বাড়ীতে ফিরে ঘটনা জানালে তাৎক্ষনিকভাবে সুমন্ধি সহ আরও কয়েকজন সেখানে ছুটে গিয়ে দেখে তার শিশু কন্যা রক্তাক্ত ও মূমূর্ষু অবস্থায় পড়ে আছে। পরে তাকে
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখনো শিশুটি সেখানে ভর্তি রযেছে।
রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি রেকর্ড হওয়ার পর থেকে পুলিশ আসামীদের ধরতে অভিযান শুরু করছে।