• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার অসহায় অতিদরিদ্র শ্রবন বাকপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টরকী হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার প্রাঙ্গনে বধির ও প্রতিবন্ধী সংঘের আয়োজনে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল, শাড়ী, লুঙ্গি ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সংঘের উপজেলা শাখার সহ-সভাপতি বধির গাজী খায়রুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সদস্য সচিব তারেক মাহমুদ আলী প্রমুখ।