বরিশাল ব্যুরো
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার এই নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম হাওলাদার জানান, সভাপতি পদে মো. মুরশীদ আবেদীন, সহ-সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক আবু হাচান, সহ-সাধারণ সম্পাদক মো: নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ মোঃ উম্মাতুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক মো: হাসিব মিয়া, দপ্তর সম্পাদক মুহাম্মদ এনামুল হক গাজী, প্রচার সম্পাদক দাদন মজুমদার, সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রাহাত, মহিলা বিষয়ক সম্পাদিকা নূসরাত জাহান নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে ডা. মোঃ তানজীন হােসেন, মো: রফিকুল ইসলাম সেরনিয়াবাত, মো: সোলায়মান খান নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ##