উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে কিশোর- কিশোরী ক্লাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ৫৩ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছে। কবিতা আবৃত্তিতে ২৮ জন, দেশাত্মবোধক গানে ২০ জন এবং পল্লী গীতিতে ৫জন অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, গুঞ্জন একাডেমির পরিচালক ফরিদ হোসেন রানা, কিশোর- কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার নাদিরা আক্তার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারন করে সকল প্রতিযোগীর মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।