বরিশাল ব্যুরো
বরিশালের বৃহৎ উপজেলার বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়নে দীর্ঘ ২৩ বছর জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন গাওসেল আলম খান লাল। সদালপী মিষ্টভাষী এই মানুষটি যেন সেবার ব্রত বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এখন মাঠে রয়েছেন ছোট বড় সবার বন্ধু গাওসেল আলম খান লাল। ইউনিয়নবাসীর বিপদে আপদে সব সময় পাশে দাড়ান এই মানুষটি। একই ভাবে চরামদ্দি থেকে সন্ত্রাস দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় অনন্য ভুমিকা পালন করে চলেছেন ইউপি চেয়ারম্যান গাওসেল আলম খান লাল।
আসন্ন ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতিকের মাঝি হিসেবে মাঠে রয়েছেন। তার গৌরবজ্জল রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তিনি পথ চলেছেন। এবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকার মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন খোকন এবং চরমোনাই মনোনিত তোফায়েল শিকদার প্রতিদ্বন্ধিতা করবেন।
গাওসেল আলম খান লাল ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর সফর সঙ্গি হয়ে বরিশালের নির্বাচন পর্যবেক্ষন করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীনের লক্ষে বঙ্গবন্ধুর ডাকে ভারতে প্রশিক্ষণ শেষে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৭৫ সালে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যা হবার পরে বরিশালে তিনি প্রথম বিক্ষোভ মিছিল করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে দলের দুর্দিনে ১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার আহবায়কের দ্বায়িত্ব পালন করেন।
১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ১৯৮৩ সন থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের বিরুদ্ধে গনতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করেন তখন মিথ্যা মামলায় কারা বরন করতে হয় তাকে। ১৯৮৪ সালে বাকেরগঞ্জ উপজেলার ১ নং চরামদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই এই অঞ্চলের গরীব দুখি মানুষের সেবা করে গিয়েছেন নিরলসভাবে।
আগামী ২৬ শে ডিসেম্বর ২০২১ সালে চতুর্থধাপের ইউপি নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। তিনি গরিব দুখী মেহনতি মানুষের বন্ধু। তিনি গরিবের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত। এবারেও তিনি বিপুলভোটের ব্যবধানে জয়ী হবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা। ##