দানিসুর রহমান লিমন
তিন বছর পর আবারো বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন রুমে মোসাঃ মিতু আক্তার নামের এক রোগীর সিজারিয়ান অপারেশন করার মধ্য দিয়ে তা আবারো চালু করা হয়েছে। মিতু আক্তার উপজেলার আড়াইবেকী গ্রামের আল মামুন হাওলাদারের স্ত্রী।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, দীর্ঘদিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। এ অপারেশনের মধ্য দিয়ে আবারো সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে। সিজারিয়ান অপারেশন সফল হয়েছে। এ অপারেশনে মিতু আক্তারের একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ্ আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী ছাড়াও অপারেশন টিমে ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ রওশন আরা, ডাঃ ইমরানুল হাসান, ডাঃ ইসমত জেরিন জুঁই।