কামরুল সিকদার চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি\ মহান বিজয় দিবস উপলক্ষে চরফ্যাশন এসটিএস হাসপাতাল ৫ দিন ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর থেকে ১৮ডিসেম্বর পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক । ফ্রি মেডিকেল ক্যাম্প অংশ গ্রহন করেন, গাইনি বিশেষজ্ঞ ডা. সানজিদা আক্তার, মেডিসিন ও শিশু চিকিৎসক ডা. মোঃ আল- আমিন, গ্যাস্ট্রোএন্ট্টোলজি হাফেজ ডা. হাছনাইন ও মেডিসিন ও এর্লাজি চিকিৎসক ডা. মুহায়মিন ইসলাম খান প্রমুখ। আগামী ১৭/ ১৮ ডিসেম্বর জন্মগত ঠোঁট কাটাও তালু কাটা রোগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা প্রদান করা হবে। চিকিৎসা প্রদান করবেন অধ্যাপক ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।