• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ১৫:২৩ অপরাহ্ণ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্টঃ
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস,বিজয়ের ৫০ বছর উদযাপন করলো বাঙালিরা। দিবসের প্রথম প্রহরে জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য রাস্ট্রপতি মোঃআব্দুল হামিদ।
এ সময় জনসাধারণের উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন।
একে একে শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদনে সমাবেত হতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের শুরুতেই সভারস্থ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে শ্রদ্ধা জানান।
এ সময় নেতারা বলেন স্বাধীনতার ৫০বছরেও স্বাধীনতা পায়নি দেশের গনমাধ্যম ও সাংবাদিকরা। নেই সাংবাদিকদের জন্য যুগোপোযোগী আইন। আজও সাংবাদিকরা পরাধীন। বিজয়ের এই দিনে সাংবাদিক সুরক্ষা আইন, পেশাগত মর্যাদা ও সাংবাদিক নীতিমালা সহ ১৪ দফা বাস্তবায়নের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম