• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় উপজেলা কেন্দ্রীয় আঃ রব ঈদগাহ্ ময়দান উন্নয়ন কাজের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় উপজেলা কেন্দ্রীয় আঃ রব  ঈদগাহ্ ময়দান উন্নয়ন কাজের উদ্ধোধন

বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় উপজেলা কেন্দ্রীয় আঃ রব ঈদগাহ্ ময়দান উন্নয়ন কাজের উদ্ধোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।

বুধবার বিকেলে কেন্দ্রীয় আঃ রব ঈদগাহ্ ময়দান কম্পাউন্ডে আনুষ্ঠানিক ভাবে তিনি এ উন্নয়ন কাজের উদ্ধোধন করেন।

বানারীপাড়া উপজেলা কেন্দ্রীয় আঃ রব ঈদগাহ্ ময়দান উন্নয়ন কমিটির সভাপতি সভাপতি ডাক্তার খোরশেদ আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও প্রধান অতিথির বক্তৃতা করেণ, বরিশাল বিভাগীয় কমিশনার মো.সাইফুল হাসান বাদল, বিশেষ অতিথির বক্তৃতা করেণ, ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও রিপন কুমার সাহা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ওসি হেলাল উদ্দিন প্রমূখ।