• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা উপজেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন আনোয়ার হোসেন ছোটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ণ
ভোলা উপজেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন আনোয়ার হোসেন ছোটন

এম ইসমাইল, ভোলা সদর।।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করতে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন ভোলা সদর উপজেলা আওয়ামিলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন। আনোয়ার হোসেন ছোটন দল থেকে অব্যাহতি নিয়েছে কি না! এই বিষয় নিয়ে প্রশ্ন বৃদ্ধ ছিলেন ভোলা বাসী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময়ে “আনোয়ার হোসেন ছোটন ” তিনি তার ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, আমি মোঃ আনোয়ার হোসেন ছোটন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে দীর্ঘদিন যাবৎ সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। উক্ত পদ থেকে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে অব্যাহতি নিলাম। আজ থেকে কেউ আমার কোন প্রচার প্রচরণায় উক্ত পদটি ব্যবহার না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বলেন, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে দিনমজুর ও অবহেলিত মানুষের বেশি রয়েছে। ইলিশা বাসী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি এ বিষয়গুলো মাথায় রেখে পূর্ব ইলিশা ইউনিয়ন কে একটি পরিকল্পিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার কাজ করব।

উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।