নিজস্ব প্রতিবেদক
আধুনিক সাংবাদিকতার প্রথিকৃৎ সাংবাদিক আক্তার ফারুক শাহিন। আজ এই কলম যোদ্ধার জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে তিনি বরিশাল শহরের কাটপট্টি রোডের এইকটি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বজলুর রশিদ হাওলাদার ও তারা মাহামুদা বেগম। তাঁর জন্মদিনে সাংবাদিকদের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।
তিনি বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে ঐতিহ্যবাহী বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকত্তোর (রাস্ট্রবিজ্ঞান) ডিগ্রি গ্রহন করেছেন। পরে বরিশাল ল কলেজ থেকে এমএ এলএলবি ডিগ্রী গ্রহন করেন।
আকতার ফারুক শাহিন ১৯৮৮ সালে সাপ্তাহিক বাংলার বনে ও চিরন্তন বাংলা পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহানামা, দক্ষিণাঞ্চল, গ্রাম সমাচার, আজকের বার্তা ও পল্লী অঞ্চল পত্রিকা বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় দৈনিক লাল সবুজ, বাংলার বানী, ডেইলী স্টার, একুশে টেলিভিশন, নিউজ এজেন্সি বিএনএস, আবাসসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান, এনটিভির সিনিয়র প্রতিবেদক ও বার্তা সংস্থা ইউএনবির সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করে আসছেন।

অনলাইন সংবাদ মাধ্যম রিপোর্ট একাত্তর পরিবারের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও অভিনন্দন জানিয়েছে।