• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশন নানান আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ১৬:৩৩ অপরাহ্ণ
চরফ্যাশন নানান আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন

কামরুল সিকদার চরফ্যাশন থেকে
চরফ্যাশন তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, ও সাংস্কুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করে উপজেলা প্রশাসন।

পাশাপাশি উপজেলা আওয়ামীলী, চরফ্যাশন প্রেসক্লাব ,যুবলীগ, পৌর যুবলীগ মৎস্যজীবী লীগ, হকার্স লীগ স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ ।উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন শেষে র‌্যালি নিয়ে শহীদ মিনারে স্ব স্ব সংগঠনের পক্ষে পুষ্পমালা অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহন করে।

বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে পর্যায়ক্রমে সুর্বণ জয়ন্তীর অনুষ্ঠান পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদিন আখন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল নোমান, আ’লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ