বানারীপাড়া প্রতিনিধি
বাংলাদেশ সহ বিশ^বাসীকে চলমান করোনা মহামারী ও নতুন ধরণ ওমিক্রন থেকে রক্ষা পেতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ রাব্বুল আল আমিনের কাছে বিশে^ষ মোনাজাত করেছেন ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ¦ হজ¦রত মাওলানা মো.মোহিবুল্লাহ্। মঙ্গলবার রাত দেড়টায় বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা বাইতুল আমান জামে মসজিদ ও মরহুম সাইদুর রহমান দীনিয়া হাফিজিয়া মাদরাসা কমপ্লেক্স মাঠে উপজেলা হেজবুল্লা সভাপতি আলহাজ¦ মো.তোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি এ দোয়া-মোনাজাত করেণ। এসময় তিনি মহান্ রাব্বুল আল আমিনের কাছে বাংলাদেশ সহ বিশ^বাসীকে চলমান করোনা মহামারী ও নতুন ধরণ ওমিক্রন থেকে রক্ষা পেতে বিশ্ষে দোয়া-মোনাজাত করেণ। এর পূর্বে বাদ আছর থেকে সেখানে ছারছিনা দরবার শরীফ সহ বিভিন্ন ওয়াজিয়ানরা ওয়াজ নছিয়ত করেণ।