শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি:
বোরহানউদ্দিন উপজেলায় স্মরণকালের সেরা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় “মহান বিজয় দিবস ২০২১” উদ্যাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বোরহানউদ্দিন উপজেলার স্মৃতিফলকে পর্যায়ক্রমে পুস্পস্তাবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল ৮:০০ ঘটিকায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে “মহান বিজয় দিবস ২০২১” এর কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার সফল মেয়র আলহাজ মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাহফুজা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শোয়াইব আহমাদ, বোরহানউদ্দিন থানা অফিসার্স ইনচার্জ জনাব মোঃ শাহীন ফকির (বিপিএম) সহ যাদের অবদানে পেয়েছি আমার সোনার বাংলাদেশ, সেই সূর্যসন্তান আমাদের অহংকার বোরহানউদ্দিন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণ।
কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ সর্বমোট ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কুচকাওয়াজ এর পর অনুষ্ঠিত হয় ডিসপ্লে। যাতে সর্বমোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত সুন্দর এবং মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করেন। পরে কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এই “মহান বিজয় দিবস ২০২১” এর কুচকাওয়াজের অনুষ্ঠানটি। মুহুরমুহু জয় বাংলা! এবং বাংলাদেশ চিরজীবী হোক! হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠেছে ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। হর্ষধ্বনি এবং করতালি আরও জানান দিল যে, মহান বিজয় দিবস #চির_অমর।
এছাড়াও সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।