• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ১৫:১৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। প্রত্যুষে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা মুক্তিযোদ্ধা ফলকে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ অনুষ্টান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, প্রীতি ফুটবল খেলা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সারে আটটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্টানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।