• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ০৯:৩৪ পূর্বাহ্ণ
দুমকিতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
প্রেসক্লাব দুমকি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। ৩১বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয় । পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুমকি সাতানী নূরানী হাফিজি দাখিল মাদ্রাসায় বিজয় দিবসে নানা কার্যক্রমের মধ্যে র‍্যালী, আলোচনা সভা, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর।