কামরুল সিকদার চরফ্যাশন থেকে:
মহান বিজয় দিবসে চরফ্যাশন সংবাদ চিত্র অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে পৌর মেয়র মোঃ মোরশেদ কেক কেটে পত্রিকাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়সার আহমেদ দুলাল, অধ্যাপক জামাল উদ্দিন মাহাজন, সংবাদচিত্র অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সিদ্দিকসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদ কর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন