ইমরান হোসেন তরিফ,বেতাগী থেকেঃ
বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড় ৬ টায় বিজয় বিহঙ্গে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৮ টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোনকান। এসময় অনুষ্ঠানের উদ্ধোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মাহমুদা খানম, অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তার , যুবলীগ সভাপতি প্রভাষক মো. জহিরুল ইসলাম লিটন,ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষার্থীদের বিজয় দিবসের ডিসপ্লে প্রর্দশিত হয়। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। বিকেলে খেলাধূলা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় বেতাগী কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।