স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ করেছে নানা শ্রেণী পেশার হাজারো জনতা।
জেলা প্রশাসনের অায়োজনে অাজ বৃহস্পিতিবার বিকাল চারটায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথ বাক্য পাঠ করে তারা। এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার অাশেয়া সিদ্দিকা, জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব অালী খানসহ সরকারী কর্মকর্তা, অাওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, শিশু, নারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
কাশিয়ানী উপজেলায় শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় অাওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান এমপি। এছাড়া জেলার মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াও শপথ বাব্য পাঠ অনুষ্ঠিত হয়।