স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির দুই গ্রুপের উদ্যােগে র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সদরে পৃথক র্যালি ও আলােচনা সভার আয়াজন করেন উপজেলা বিএনপির দুই গ্রুপ। র্যালি শেষে উপজেলা বিএনপির একাংশের আলােচনা সভায় বিএনপি নেতা ছিদ্দিক আহম্মেদ মােল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাহ আলম প্যাদা,হােসেন হাওলাদার,ইসমাইল মেলকার,আলাউদ্দিন খাঁ, আব্দুল হাই,মােমেন তালুকদার,আল-আমিন মােল্লা,আবু আব্দুল্লাহ,আনােয়ার হােসেন,আবুল বশার ও আবু তালহা তুহিন প্রমুখ। অন্যদিক, বিএনপির অন্য গ্রুপের পথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল আলীম তালুকদার, অ্যাডভোকেট খোরশেদ আলম, এনামুল হক রতন,শামিম খাঁন,যোবায়ের হোসেন আক্কাস,সাফাওয়াত ইসলাম শাওন,কাজী তানজির রিডেন ও গাজী সালাউদ্দিন প্রমুখ।