বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার কবাই লন্ক্ষীপাশা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় হলরুমে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মোঃ সাইফুর রহমান মাসুদ হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন সিকদার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মাসুদ হাওলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এই তিনে কোন আপোষ নেই। আর তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবাহিক সরকার গঠন করায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ হচ্ছে। তিনি ভবিষ্যত প্রজন্মকে স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সঠিক ইতিহাস বুকে ধারন করার আহবান জানান।