• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দীন আহমদ’র মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দীন  আহমদ’র মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক

জি.এম রিপন,বানারীপাড়া
ঢাকা বিশ^বিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ তিপলু ও বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলুর পিতা চাখার সরকারী ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.শামসুদ্দীন আহম্মেদ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস (বরিশাল-১ ও ২ আসনের সাবেক এমপি)।
বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এতে বলা হয়েছে, বুধবার সকাল সোয়া ৬টায় ঢাকা মুদগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় চাখার সরকারী ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.শামসুদ্দীন আহম্মেদ (৮৮) ইন্তেকাল করেণ (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন মাগরিববাদ বানারীপাড়া উপজেলার মহিসাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই সময় জানাজার নামাজ শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো.শাহে আলম এমপি সহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও মরহুমের জানাজায় অংশগ্রহণ করে এবং তার বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমূখ।