• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বড় দিন উপলক্ষে ইতালি সেজেছে বর্ণিল সাজে,সর্বত্র অমিক্রন শংকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১, ০৩:১২ পূর্বাহ্ণ
বড় দিন উপলক্ষে ইতালি সেজেছে বর্ণিল সাজে,সর্বত্র অমিক্রন শংকা

এমডি রিয়াজ হোসেন,ইতালি থেকেঃ
খৃষ্ঠ ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন । আর এই দিনটিকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় ইউরোপের বড় বড় শহরগুলো। প্রাচীন সভ্যতার আদী শহর ইতালীর রোম নগরীও প্রস্তুত হচ্ছে বড়দিন উদযাপনের তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে শংকায় সরকার ও স্থানীয় বাসিন্দারা।
বড় দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ইতিহাস ঐতিহ্যের শহর রোম সহ পুরো ইতালি। প্রতি বছরের ন্যায় এবারও হোটেল মোটেল, রেষ্টুরেন্ট আলোক সজ্বায় সজ্জিত করা হয়েছে। রোমের পিয়েচ্ছা ভেনেছিয়া,স্পাহানিয়া, ফোনতা না দি ত্রেবি, নাভোনা সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
ইতালির ভ্যাটিকান সিটিও বড় দিন উদযাপন উপলক্ষে নিয়েছে ব্যাপক প্রস্তুতি । তবে করোনার প্রকোপ ইতালি সহ ইউরোপ জুড়ে আবারও বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পরেছে এখানকার নাগরিক।ধারণা করা হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে বড় দিন ও থার্টি ফাষ্ট নাইটে থাকতে পারে সরকারের নানা বিধি নিষেধ।
বড় দিনকে ঘিরে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা অধিক বিক্রি ও মুনাফা লাভের আশায় থাকেন। তবে এবার সে আশায় গুড়েবালী। করোনার কারনে মিলছে না ক্রেতা, নেই বেচা বিক্রি, চিন্তিত ব্যসায়ীরা। রোম প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা বলেন ধারনা করেছিলাম টিকা বের হয়েছে, করোনা মনে হয়ে চলে গেল তবে আবার যে ভাবে করোনা বাড়ছে তাতে ভবিষ্যৎ অন্ধকার।
করোনার হানা থেকে মুক্ত হবে বিশ্ব, শান্তি সমৃদ্ধির এক পৃথিবী আগামীর প্রত্যাশা এই স্লোগানকে সামনে রেখে বড়দিন উদযাপিত হবে বিশ্বময়।