• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ইউপি সদস্যের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ণ
ভোলায়  ইউপি সদস্যের উঠান বৈঠক অনুষ্ঠিত

এম ইসমাইল, ভোলা সদর।।

ভোলা সদর উপজেলা ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য মো. রহমান হাওলাদারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রহমান হাওলাদার তাঁর নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, পঞ্চম ধাপে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাকে বিজয়ী করার জন্য তাঁর দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

নির্বাচনে বিজয়ী লাভের পর তাঁর ওয়ার্ডটিকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।

বৈঠকে তাঁর দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তিন শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।