এম ইসমাইল, ভোলা সদর।।
ভোলা সদর উপজেলা ১নং রাজাপুর ইউনিয়নকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ওই ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান মিজান।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকার ৭নং ওয়ার্ডে এক উঠান বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে তিনি তাঁর নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, পঞ্চম ধাপে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট দিবেন। এই ইউনিয়ন থেকে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হলে এই ইউনিয়নকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করা হবে।
নির্বাচনে বিজয়ী লাভের পর তাঁর ইউনিয়নটিকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তাঁর দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তিন শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।