• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ম্যানেজিং কমিটি গঠন  নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯০ নং মধ্য পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচন করা নিয়ে এলাকায় পাল্টাপাল্টি অভিযোগ। এ ঘটনাটি ঘটেছে ১৯ডিসেন্বর রোববার বিকালে উপজেলার ৯০নং মধ্য-পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। জানা গেছে, গত ২৭ শে নভেম্বর বিকাল চার ঘটিকায় ছাত্র অভিভাবকদের সমঝোতায় ৪সদস্য বিশিষ্ট একটি অভিভাবক সদস্য নির্বাচিত করা এবং বিদুৎসাহী হিসেবে সদস্য করার জন্য স্থানীয় এমপির বরাবর মোঃ মাসুদ মল্লিকের নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক মোঃ মাসুদ মল্লিক সহ কয়েকজনার নাম এমপির কাছে প্রেরণ করেন প্রধান শিক্ষক মোঃওয়াহিদুজ্জামান। প্রধান শিক্ষক এমপি বরাবর আবেদন করায় গত ২৩নভেন্বর বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু’র স্বাক্ষরিত একটি ডিউলেটারে পুরুষ বিদুৎসাহী মোঃ মাসুদ মল্লিক ও মহিলা বিদুৎসাহী মোসাঃ রেখাকে বিদৎসাহী করার জন্য প্রধান শিক্ষককে সুপারিশ করেছেন। প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বিদ্যালয়ের সভাপতি নির্বাচনসহ পুনাঙ্গ ম্যানেজিং কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করার জন্য দিনক্ষন ঠিক করেও তিনি ওই সভায় আসেনি। প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বলেছেন,স্থানীয়রা যে মনগড়া কমিটি গঠন করেছে সেখানে আমাকে জোরপূক স্বাক্ষর করতে বাধ্য করেছেন। তা ছাড়াও যিনি সভাপতি হতে ইচ্ছুক তার কোনো সন্তান এ বিদ্যালয় লেখাপড়া করে না। উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোমাঞ্চ আহম্মেদ বলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন প্রধান শিক্ষকের দেয়ার কোনো বিধিবিধান নেই। এটি মূলত উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে তফসিল ঘোষনার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন লক্ষ্যে তফসিল ঘোষনা করা হয়েছে।