• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ণ
লালমোহনে মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে লিজা (১৪) নামের ৮ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২০ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য ভোলার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালাচাঁদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। লিজা ওই এলাকার নতুন বাড়ির বাসিন্দা মাফু আলমের মেয়ে। সে স্থানীয় দালান বাজার সেরাজিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
লিজার পরিবার ও থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে মামা বাড়ির কথা বলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী উপজেলা তজুমদ্দিনে ঘুরতে যায় লিজা। সেখানে স্থানীয় কিছু যুবক তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পরিবারের লোকজন তাদেরকে ছাড়িয়ে আনে।
এ নিয়ে মান অভিমানের কারণে রবিবার বিকেল ৫টার দিকে নিজ ঘরের আঢ়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় লিজা।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।