পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীর দুটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত। আজ
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ নিলেন কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাপুর ইউনিয়ন পরিষদ ও ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত দুই চেয়ারম্যান। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে চেয়ারম্যানদের শপথ পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা।