• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, আহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২১, ১৪:০৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, আহত-২

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের নিয়ামতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে দুইজনকে আহত করা হয়েছে। আহতরা হলেন মোঃ রুহুল আমিন ও মাসুমা আক্তার। গুরুতর আহত মাসুমা আক্তার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১১নং নিয়ামতি মৌজার এস এ খতিয়ান ১০১৪, হাল দাগ নং ১০৭৪ নং দাগ হইতে ২.২০ শতাংশ জমি মোঃ রহমত উল্লাহ আতিক সাব কবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখলে রয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮ সময় জমির মালিক রহমত উল্লাহ আতিক তার জমিতে নির্মাণ করা দোকানঘর মেরামত করতে গেলে একই এলাকার আনিছুর রহমান ফরাজী, আবুল হাওলাদার, নিলুফা ইয়াসমিন, খাদিজা আক্তার ও মহারাজ মৃধাসহ অজ্ঞাতনামা ৫-৬ জন ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। মোঃ রুহুম আমিন ও তার বোন মাসুমা আক্তার বাঁধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন। হামলাকারীরা এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অধলক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। হামলাকারীরা মাসুমার পরিধেয় কাপড় টানা হেচরা করিয়া তার শ্লীলতাহানি ঘটায়। স্থানীয় লোকজন চিৎকার শুনে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।