মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা শাখা ডাকঘরের দায়িত্বরত পোষ্ট মাষ্টারের পরিবর্তে অফিস করেন তাঁর স্বামী মো. আবু সুফিয়ান বাদল। এছাড়াও তিনি(স্বামী) রাতে ওই অফিসেই থাকেন। স্বামীকে অলিখিত দ্বায়িত্ব দিয়ে নিজে বাড়িতে সংসার সামলাচ্ছেন। এমনই অভিযোগ উঠেছে পোষ্ট মাষ্টার মোসাঃ শাকিলা শিরিনের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানাযায়, পোষ্ট অফিস সংলগ্ন গাজীপুরা মাধ্যমিক বিদ্যালয় ভবনের কাজ চলমান রয়েছে। সেই নির্মাধীণ ভবনের চোরাই রড ওই পোষ্ট অফিসের একটি কষ্ট থেকে গত সোমবার দুপুরে উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বিদ্যালয়ের ঠিকাদার এসে রড চিহ্নিত করে ১৯ পিচ রড নিয়ে যায় এবং পোষ্ট মাষ্টারের স্বামী আবু সুফিয়ান বাদলকে থানা পুলিশ আটক করে নিয়ে যায়। বাকী রড পোষ্ট অফিসের মধ্যে রয়েছে। সরকারি নিময়মণীতি তোয়াক্কা না করে যথা সময়ে পোষ্ট অফিস খুলেন না। পোষ্ট মাষ্টার মোসাঃ শাকিলা শিরিনের স্বামীর ইচ্ছে অনুযায়ী চলছে গাজীপুরা শাখা ডাকঘরের কার্যক্রম।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে মঙ্গলবার(২১ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর পৌনে এগারোটা বাজলেও ডাকঘরটি বন্ধ রয়েছে। অফিসের বাইরে ঘোরাফেরা করছেন অফিসের পিয়ন মো. বাবুল হোসেন। তিনি বলেন, স্যার আসবেন এই অপেক্ষায় বসে আছি। অফিসরে চাবি পোষ্ট মাষ্টারের স্বামী মো. আবু সুফিয়ান বাদলের কাছে। তিনি এলে অফিস খোলা হবে। আমি এখানে প্রায় ১৭ বছর চাকরি করছি। এ অফিসের কোন চাবি আমার কাছে নেই। অথচ অফিস যথা সময়ে খোলার জন্য চাবি অফিসের পিয়নের কাছে থাকার কথা। পোষ্ট মাষ্টার এখানে যোগদানের পর থেকেই নিজে না এসে তাঁর স্বামীকে এ অফিসের দেখভাল করার দ্বায়িত্ব দিয়েছেন এবং অফিসের কাজকর্ম করেন নিজেই। সরকারি অফিস এখন তাঁর নিজের মতো করে ব্যবহার করছেন।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে থানা পুলিশ এসে পোষ্ট অফিসের মধ্যে থেকে রড উদ্ধার করে। পার্শ্ববর্তী নির্মানাধীণ গাজীপুরা বিদ্যালয় ভবনের ঠিকাদার এসে রড চিহ্নিতকরে ১৯ পিচ রড নিয়ে যায় এবং আর বেশিরভাগ রড অফিসের মধ্যে রয়েছে। আবু সফিয়ান বাদল পোষ্ট অফিসে থাকার ফলে নানা অপকর্ম করে থাকনে বলে এলাকাবাসীর অভিযোগ করেন।
ভবন নির্মানের সাব-ঠিকাদার মো. ইব্রাহীম বলেন, গাজীপুরা বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য সাইড থেকে বিভিন্ন সময়ে রড চুরি হয়। এ ঘটনায় সোমবার(২০ ডিসেম্বর) দুপুরে মির্জাগঞ্জ থানা পুলিশ এসে গাজীপুরা শাখার পোষ্ট অফিসের একটি কক্ষ থেকে চোরাই রড উদ্ধার করে এবং পোষ্টা মাষ্টারের স্বামী আবু সুফিয়ান বাদলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গাজীপুরা শাখা ডাক ঘরের পোষ্ট মাষ্টার মোসাঃ শাকিলা শিরিনের মুঠোফোনে একাধিকার চেষ্টা করা হলে তাঁর ব্যবহারিত ফোনটি (০১৭২৯৬৪৬৫৬০) বন্ধ পাওয়া যায়।
মির্জাগঞ্জ উপজেলা পোষ্ট মাষ্টার শংকর চন্দ্র বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করেছি।
বরগুনা পোষ্ট অফিসের পরিদর্শক মো. আবু সালেহ মোহাম্মদ মুসা বলেন, সরকারি অফিস যথা সময়ে খোলা হবে এটাই নিয়ম। পোষ্ট অফিসরে মধ্যে কোন ধরনের সরকারি লোক ছাড়া বাইরের লোক থাকার বিধান নেই। এমনকি পোষ্ট অফিসের ভিতরে খাটসহ অণ্য মালামাল থাকতে পারবে না। তবে গাজিপুরা শাখার ডাকঘরটি বন্ধ থাকলে বা কোন অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে পোষ্ট মাষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, রড উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।