গৌরনদী প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ’টরকী শহর’ এর উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে মঙ্গলবার বিকেলে কম্বল বিতরণ করা হয়েছে।
টরকী শহর গ্রুপের প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী এইচএম নবীন, মারুফ হোসেন, তালুকদার মোঃ সোহাগ ও এইচএম রুমনের উদ্যোগে বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। টরকী শহর গ্রুপের সমন্ময়ক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সদস্য সচিব তারেক মাহমুদ আলীর সভাপতিত্বে এ সময় সাংবাদিক এইচএম লিজন, সুমন তালুকদার, পঙ্কজ কুন্ডু, অনিক রায়সহ গ্রুপের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।