স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে চার ইট ভাটার মালিককে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মো: মামুন খান এ জরিমানা করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মো: মামুন খান জানান, বিভিন্ন স্থানে অবৈধ ভাবে ইটের ভাটা পরিচালনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহিন চিমনী ব্যবহার ও কাঠ পোড়ানোর অপরাধে নিগি ব্রিকসকে দুই লাখ, গোল্ডেন ব্রিকসকে দুই লাখ, শরীফ ব্রিকসকে এক লাখ ও সাফা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানকালে গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামানসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন। #