• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২১, ১২:০১ অপরাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে আনন্দ মিছিল

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আনন্দ মিছিল।

গতকাল বিকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার থেকে মিছিল টি ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মোঃ কামরুল আহসান সোহাগ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কালাম বলেন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য জোরালো দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক খান মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহিন মাঝি, মাসুম মোল্লা, বাহাদুর তালুকদার, সজিব হোসেন, সোপান শরিফ
সদস্য মোঃ শফিকুল ইসলাম সবুজ, মোঃ ফয়সাল হোসেন রাজিব প্রমূখ।