• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে জয়লাভ করেছেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২১, ১৮:৫৬ অপরাহ্ণ
বরিশাল প্রেসক্লাব নির্বাচনে জয়লাভ করেছেন যারা

সভাপতি পদে তিন প্রার্থী একই ভোট পেয়েছেন
সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন
স্টাফ রিপোর্টার॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে মানবেন্দ্র বটব্যাল, কাজী নাসির উদ্দিন বাবুল ও মুরাদ আহম্মেদ প্রত্যেকে ২৪টি করে ভোট পেয়েছেন। তাই শুক্রবার দিনগত রাত ১২ পর্যন্ত এই পদে কে সভাপতি নির্বাচিত হবে তা নির্ধারণ করতে পারেনি নির্বাচন কমিশনার।

তবে সহ সভাপতি হয়েছেন কাজী মামুন ও পুলক চ্যাটার্জি। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে এসএম জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক এম জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন খান রুবেল।

শিল্প ও সাহিত্য সম্পাদক পদে কেএম নয়ন, ক্রীড়া সম্পাদক পদে আরেফিন তুষার ও দপ্তর সম্পাদক হয়েছেন এম লোকমান হোসাইন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এসএম ইকবাল, সুমন চৌধুরী, এম মোফাজ্জেল, মিজানুর রহমান, কমল সেনগুপ্ত, তপংকর চক্রবর্তী ও আবদুর রাজ্জাক ভূইয়া।