• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিপুরীতে লাশ হয়ে ফিরলেন রিয়াজ,দেখা হলোনা ২৮ দিন বয়সের ছেলের মুখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ২০:১১ অপরাহ্ণ
অগ্নিপুরীতে লাশ হয়ে ফিরলেন রিয়াজ,দেখা হলোনা ২৮ দিন বয়সের ছেলের মুখ

সৈয়দ নূর-ই আলমঃ

২৮ দিন বয়সের ছেলের মুখ দেখা হলো না সুগন্ধা নদির তীরে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের যাত্রী রিয়াজের। নিজেই পুড়ে ছাই, লাশ হয়ে ফিরলেন গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠাতে চাকরী করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ২৮ দিন বয়স নিহত রিয়াজের পূত্র সিফাতের। জন্মের পরপরই নিউমোনিয়ায় আক্রান্ত হয় সিফাত। খবর শুনে ঢাকা থেকে রওয়ানা হন রিয়াজ।

রিয়াজের স্ত্রী মুক্তা জানান, তার ছেলের জন্ম হয়েছে মাত্র ২৮ দিন। জন্মের পর তার স্বামী রিয়াজ অফিসের ছুটি না পাওয়ায় ঢাকা থেকে সন্তানকে দেখতে আসতে পারেনি। শনিবার বড়দিনের ছুটি থাকায় বৃহস্পতিবার বরগুনাগামী লঞ্চে করে বাড়িতে আসতেছিলো।কিন্তু বাড়ি ফেরা হলো ঠিকই তবে লাশ হয়ে। চেহারা চেনারও উপায় নেই পুড়ে ছাই হয়ে গেছে। বলে চিৎকার দিয়ে ওঠে স্ত্রী মুক্তা।

 

রিয়াজের মা পিয়ারা বেগম বলেন, “রিয়াজের স্ত্রী মুক্তা ও তার ছেলে সিফাত হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে বাবার জন্য অপেক্ষা করছে। আমি এখন আমার ছেলের মরদেহ নিয়ে কীভাবে তাদের সামনে যাবো? বলে কেঁদে দেয়।

রিয়াজের চাচা আব্দুল মন্নান বলেন, ‘রিয়াজ দীর্ঘদিন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। অসুস্থ ছেলেকে দেখতে বৃহস্পতিবার বেতাগীর উদ্দেশ্যে রওয়ানা দেন । তবে জীবিত নয়, লাশ হয়ে ফিরলেন তিনি। শুক্রবার রাতে ঝালকাঠি থেকে রিয়াজের লাশ সনাক্তের পর হস্তান্তর করেন ফায়ার সার্ভিস ইউনিট।শনিবার সকালে রিয়াজকে বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সাংসদ (৩১৫,বরগুনা) সুলতানা নাদিরা রিয়াজের পরিবারকে দেখতে আসেন ও আর্থিক সহযোগীতা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় চারশ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় নদীর তীরে লঞ্চটি ভেড়ানো হয়। লঞ্চ থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন যাত্রীদের অনেকে।দগ্ধ হয় শতাধিক, পুড়ে ৩৭ টি লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ইউনিট। এছাড়াও নিখোঁজ রয়েছে অনেকেই।