• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ১৬:৩৬ অপরাহ্ণ
উজিরপুরে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আবু তালহা রিমন।।
মহান বিজয় দিবস উপলক্ষে উজিরপুরে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার জল্লা ইউনিয়ন কারফা পাবলিক একাডেমি (মাধ্যমিক বিদ্যালয়) প্রাঙ্গনে সরলা মঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভারতের শ্রী বালাজী মেডিকেল কলেজের ভিজিটিং প্রফেসর ডাঃ এইচ.এন সরকার। ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ও ভারতের শ্রী বালাজী মেডিকেল কলেজের ভিজিটিং প্রফেসর ডাঃ এইচ.এন সরকারের তত্ত্বাবধানে নাক-কান-গলা, গাইনী, চক্ষু, মেডিসিন, অর্থপেডিক, চর্ম ও যৌন সহ বিভিন্ন বিষয়ে প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। অধ্যাপক ডাঃ এইচ এন সরকার বলেন প্রতি বছরই মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ করে এ বছর জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশাল মেডিকেল কলেজের স্বনামধন্য প্রফেসর বৃন্দদেরকে নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা করছি। করোনার জন্য গত বছর আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পারিনি। এ বছর আবার পুরো উদ্যোমে এবং জনগনের উৎসাহ, উদ্দিপনায়, আগ্রহে আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। তিনি বলেন এ এলাকার মানুষেরা স্থায়ী ভাবে চিকিৎসা পেতে পারে সে ব্যবস্থাও করবো এবং স্থায়ী ভাবে এখানে একটি ক্লিনিক করা যায় কিনা সে ব্যাপারেও আমার চিন্তাভাবনা আছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অনুপ রায় নামে এক রোগী বলেন বর্তমানে চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই ফ্রি চিকিৎসা মানে সমাজে মধ্যম ও গরীব শ্রেণীর জন্য স্বাচ্ছন্দের ও দরকার ছিল। দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসায় ছিলেন ভারতের শ্রী বালাজী মেডিকেল কলেজের ভিজিটিং প্রফেসর ডাঃ এইচ.এন সরকার। শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ভাস্কর সাহা। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অসীম কুমার সাহা। বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তপন কুমার সাহা, প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শিখা রানী সাহা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব কুমার দাস, হাড়জোড়া ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কবিরুজ্জামান, সহকারী অধ্যাপক ডাঃ বাবুল কুমার সাহা প্রমুখ।