• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী পৌর মেয়রের সহায়তায় ৫০ বছর পর রাস্তা নির্মান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ১৬:৫১ অপরাহ্ণ
গৌরনদী পৌর মেয়রের সহায়তায় ৫০ বছর পর রাস্তা নির্মান

গৌরনদী প্রতিনিধি \ বিলের মধ্যে বসতবাড়ি নির্মাণ করে প্রায় অর্ধশত বছর যাবত বসবাস করে আসছিলেন একাধিক পরিবার। শুকনো মৌসুমে পরিবারগুলোর যাতায়তের পথ ছিলো জমির আইল আর বর্ষা মৌসুমে যাতায়াত করতে হতো নৌকা কিংবা ভেলায় চরে।
যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় চরম বিপাকে ছিলো পরিবারগুলো। রাস্তার অভাবে পরিবারগুলোর শিশুরা ঝড়ে পরতো শিক্ষাজীবন থেকে। একটি মাটির রাস্তাই ছিলো ওই পরিবারের স্বপ্ন। অবশেষে মাটির রাস্তা নির্মাণ করে ৫০ বছর পর বিলের ওই পরিবারগুলোর স্বপ্নপূরণ করা হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডের হরিসেনা গ্রামের।
ওই গ্রামের প্রবীন বাসিন্দা আব্দুল গফুর তালুকদার (৮০) জানান, স্বাধীনতার পরপরই তাদের পরিবার হরিসেনা গ্রামে বিলের মধ্যে বসবাস শুরু করেন। এরপর থেকে বিদ্যুৎ, পানি ও যাতায়ত সমস্যায় ভুগছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহায়তায় বিদ্যুৎ পেয়েছি।
অতিসম্প্রতি গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের সহায়তায় দীর্ঘ ৫০ বছর পর পৌরসভার অর্থায়নে একটি মাটির রাস্তা পেয়েছি। তিনি আরও জানান, শুধুমাত্র ভোট আসলেই আমাদের জন্য রাস্তা নির্মান করে দেয়ার স্বপ্ন দেখানো হতো। আজ সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। এজন্য তিনি (গফুর) পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, স্থানীয় কাউন্সিলর মিলন খলিফাসহ রাস্তায় যারা জমি প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।