• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার পূর্ব ইলিশায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের কর্মীর উপর হামলা,আহত -৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ণ
ভোলার পূর্ব ইলিশায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের কর্মীর উপর হামলা,আহত -৪

এম ইসমাইল, ভোলা।

পঞ্চম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যেন সহিংসতা থামছেইনা। একের পর এক ইউনিয়নে আওয়ামীলীগ ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

শনিবার( ২৫ ডিসেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের বটতলা (সাদা পোল) নামক এস্থানে সতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের কর্মীরা নির্বাচনী প্রচারণা চলাতে গেলে আওয়ামীলীগ এর প্রার্থী সরোয়ার্দী মাষ্টারের সমর্থকরা প্রচার- প্রচারনায়ে বাদা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উভয়পক্ষের কর্মীদের মাঝে তর্কবিতর্কের একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর ৪ জন কর্মী আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন বলেন, আমার কর্মীরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বটতলা (সাদা পোল) নির্বাচনি প্রচার- প্রচালনা চালাতে গেলে নৌকার প্রার্থী কর্মীরা অহেতুক ভাবে আমার কর্মীদের উপর হামলা চালায়ে। এতে আমার ৪ জন কর্মী আহত হন। আহতরা ভোলা সদর হাসফাতালে চিকিৎসাদিন অবস্থা আছে মো.শাহীন, আরিফ, নাহিম, অপু।

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে ইলিশা ইউনিয়নের পাকামাথা নামক এস্থানে আমার প্রচার-প্রচারনার গাড়ি গেলে নৌকার প্রার্থীর লোকেরা আমার প্রচারের গাড়ীর মাইক ভাঙচুর করে। আমি ভোলা জেলা প্রশাসনের কাছে একটি আবাদ সুষ্ঠু নির্বাচন চাই।

এই বিষয়ে আওয়ামীলীগের প্রার্থী সরোয়ার্দী মাষ্টারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী কর্মীদের উপর হামলার ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমি ইলিশা ঘাটে থাকায়ে আমি এই বিষয়ে এর থেকে বেশি কিছু জানি না।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন উক্ত ঘটনার সম্পর্কে বলেন, এস্থানিয় এক লোক ফোন দিলে আমার ঘটনা এস্থালে যাই। ঘটনা এস্থানে গিয়ে আমরা কাউকে পাইনি।
উল্লেখ্য,আগামী ৫ জানুয়ারী এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।