এম ইসমাইল, ভোলা।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে ভোলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
শনিবার (২৫ ডিসেম্বর) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় রজত জয়ন্তী ও পুনর্মিলনী-ব্যাচ ১৯৯৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ বছর পুর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে পুলিশ সুপার কে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা এবং পরে সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যাঁরা মৃত্যুবরণ করেন এবং ঝালকাঠির লঞ্চ ট্রাজেডিতে যারা নিহত হয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।