• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল, সম্পাদক মিজান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল, সম্পাদক মিজান

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সভা ও ২০২২ ইং সালের কার্যকরী কমিটির নির্বাচন ইউনিটির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রিপোর্টার্স ইউনিটিরি কার্যালয়ে অনুষ্ঠিত সভার সর্বসম্মতিক্রমে ইউনিটির ২০২২ ইং সালের কার্যকরী কমিটিতে সভাপতি খায়রুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে এস.এম মিজান নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি পপলু খান, সহসম্পাদক শামীম মীর, কোষাধ্যক্ষ কেএম সোয়েব জুয়েল, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম সিয়াম ও নির্বাহী সদস্য পলাশ তালুকদার। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারন সম্পাদক পপলু খান। সভায় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।