নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনের মতো এবারো বরিশাল বাবুগঞ্জ উপজেলায় ৪নং চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভবানীপুর গ্রামে ৯নং ওয়ার্ডে ব্যাপক মারামারি রক্তারক্তির আশংকা ছড়িয়ে পরছে।
যার ফলে অনেক ভোটাররা বিভ্রান্তে পড়েছে, কেউ কেউ আবার হুমকির সম্মুখীন হয়েছে। গতবারের মতো ব্যালট ছিনতাই করে তাতে নিজেরা ছিল মেরে বাক্সে ভরার ভয় না থাকলেও এবছর ভোট ইবিএম এর মাধ্যমে হলেও হতাশ ভবানীপুরবাসী। তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে সন্দিহান। অনেকের কান ফুসাফুসির আলাপে শোনা যাচ্ছে এবার ভোট দিতে কেন্দ্রেই যেতে চাচ্ছেনা ভোটাররা। কোন কোন ভোটার শুধু শুধু ঝামেলায় জড়িয়ে বিপদেও পরতে চাচ্ছেন না। অভিযোগ রয়েছে, ওয়ার্ডের বর্তমান মেম্বার (মোরোগ মার্কা) জুয়েল মোল্লা ও তার সাথে জড়িত এলাকার কিছু প্রভাবশালী লোকেরা সাধারণ জনগনকে চাপ প্রয়োগ করে। এমনকি রাতের আধাঁরে অনেক ভোটারের বাড়ির সামনে গিয়ে মহড়া দেন। অভিযোগ রয়েছে বর্তমান মেম্বার (জুয়েল মোল্লা) ইতিমধ্যে ভাড়া করা বহিরাগত লোক তার ওয়ার্ডে প্রবেশ করিয়েছে। যার ফলে ভবানীপুরবাসী আতঙ্কে আছে। অনেক ভোটারই কেন্দে যেতে নারাজ। তবে বিষয়টি নিয়ে বর্তমান মেম্বার ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জুয়েল মোল্লার কাছে জানার জন্য একাদিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যাওনি। ভোটারদের দাবী,
প্রশাসন যেন এ
বিষয়টি দ্রুত পর্যালোচনা করে যথাযথ ব্যাবস্থা গ্রহন করে।আপর মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণার বাঁধার অভিযোগ সহ ঘটে গেছে নানা ঘটনা।তাছাড়া অধিকাংশ ওয়ার্ডে মেম্বার প্রার্থীরা রয়েছেন মুখোমুখি অবস্থানে। হুমকি প্রদান, ঘর থেকে বের হতে না দেওয়া, ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা সহ রয়েছে নানা অভিযোগ।
সরেজমিনে গিয়ে একাধিক ভোটারের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন তারা। কেননা নানান হুমকির মুখে রয়েছেন তারা। এলাকায় বহিরাগত অচেনা লোকজন দেখা যাচ্ছে প্রায়ই। ফাঁকে ফাঁকে চলছে আকস্মিক আতংকজনক মহড়া। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশাসনিক কঠোর নজরদারী, নির্বাহী মেজিষ্ট্রেটের উপস্থিতি, র্যাব বিজিবি সহ প্রশাসনের অতিরিক্ত তৎপরতায় হয়তো নিরসন হতে পারে এই শঙ্কা। এমনটাই মন্তব্য করেন এলাকার সাধারণ ভোটাররা।