• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১, ১৬:৫৩ অপরাহ্ণ
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

স্টাফ রিপোর্টার

বড়দিন উপলক্ষে বরিশালে গীর্জায় গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টা থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরীর চার্চগুলোতে চলে প্রার্থনা। দিনটি উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্যাথলিক চার্চ, সেন্টপিটার চার্চ, এপিফানী গীর্জা, ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়াও ক্যাথলিক বিশপের সম্মানে শনিবার বিকেলে বিশপ হাউজে বড় দিন উপলক্ষে পার্টি অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশপ হাউসে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, ফাদার লাজারুস গোমেজ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শহীদুল ইসলাম, গণপূর্ত’র নিবার্হী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা, ফাদার লেকাভালিয়ের গোমেজ, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কবি এস এম শেলী, নারী নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, এলবার্ট রিপন বল্লভ, যুগান্তরের সাংবাদিক সাঈদ পান্থ প্রমুখ।