গৌরনদী প্রতিনিধি \ অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আয়নাল হক ফকির (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের মৃত শুক্কুর ফকিরের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌর এলাকার কসবা নামক এলাকায়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন পিপিএম জানান, অজ্ঞাতনামা বাসের ধাক্কায় গুরুতর আহত পথচারী আয়নাল হককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।