• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ণ
ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠি বাসস্ট্যান্ডে এক চালকের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে সংগঠনটির নেতারা এমন ঘোষণা দিয়েছেন।

শ্রমিকরা জানান, ঝালকাঠি বরিশাল মিনিবাস শ্রমিক ইউনিয়নের চালক মো. বেল্লাল হোসেনকে ঝালকাঠি পৌরসভার কর্মচারী মনির হোসেন পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মিনিবাস শ্রমিকরা বাস রাস্তায় রেখে সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে রাস্তা থেকে বাসটি সরিয়ে দেয়।

 

ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, রোববার রাতে ঝালকাঠি বাসস্ট্যান্ডে পৌর কর্মচারী মনির হোসেনের হামলায় সমিতির একজন বাস চালক আহত হন।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে ঝালকাঠি ও বরিশাল মহাসড়কের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন।

এদিকে ধর্মঘটের ফলে বরিশাল থেকে ঝালকাঠির সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এ ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।

সূএঃ বিডিক্রাইম