জি.এম রিপন, বানারীপাড়া
বানারীপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা নুরানী হাফেজী মাদরাসা-লিল্লাহ বডিং ও ইয়াতিম খানার অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন এলাকার কৃতিসন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো.হাসিবুল আলম এবং বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার জননন্দিত মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
শনিবার রাত সাড়ে ৮টায় তারা বানারীপাড়া পৌর শহরের মুসলিম গোরস্থান ও কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান সংলগ্ন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা নুরানী হাফেজী মাদরাসা-লিল্লাহ বডিং ও ইয়াতিম খানার শীতার্ত অসহায় শিক্ষার্থীদের একটি করে কম্বল ও সার্বিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা নুরানী হাফেজী মাদরাসা-লিল্লাহ বডিং ও ইয়াতিম খানা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জাতীয় বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা.রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক আকতার হোসেন মোল্লা, এম.এ লাতিফ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান, উদয়কাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুন উর রশিদ স্বপন তালুকদার, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জাকির হোসেন, হাফেজ মাওলানা মো.আমজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, কাউন্সিলর মনির হোসেন ও জাহিদ হোসেন সরদার, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সরদার, বন্দর বাজার ব্যবসায়ী সেলিম মিয়া, বজলু লস্কর প্রমূখ।