• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ থানার উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২১, ১৬:২৩ অপরাহ্ণ
বাবুগঞ্জ থানার উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ থানার আয়োজনে ধর্মীয় উগ্রবা ও অসহিঞ্চু আচারণ নিয়ন্ত্রনে উপজেলার ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ প্রমুখ। সভায় উপজেলার ভিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মীয় সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ধর্মীয় নেতাদের উদ্দেশ্য বক্তরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে উগ্রবাদের স্থান নেই।