স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাধারন এবং সংরক্ষিত নারী সদস্যরা।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নব নির্বাচিত চেয়ারম্যান ও সাধারন এবং সংরক্ষিত নারী সদস্যরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, নব নির্বাচিত চেয়ারম্যান শেখ মো: শুকুর আহমেদ, লাল বাহাদুর, আলী আহমেদ শেখ, মো: বেলায়েত হোসেন সরদার, মিলিয়া আমিনুলসহ সাধারন সদস্যরা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #