• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প উপজেলা নাগরিক অধিকার দল এর বার্ষিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ণ
কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প উপজেলা নাগরিক অধিকার দল এর বার্ষিক সমন্বয় সভা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প উপজেলা নাগরিক অধিকার দল এর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। আজ বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সভায় কাউখালী উপজেলা নাগরিক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, ওসি তদন্ত রাজিব হাসান, নাগরিক উদ্যোগের ঢাকা সিনিয়র কর্মসূচী কর্মকর্তা আবু নাছের মাসুদ, কাউখালী এরিয়া অফিসার উত্তম কুমার রায়। সভা পরিচালনা করেন নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার এবিএম রাকিবুল ইসলাম। সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, মানবাধিকার লংঘনজনিত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। কাউখালী উপজেলা নাগরিক দলের নতুন কমিটিতে মোঃ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আকলিমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।